পাথেয় টোয়েন্টিফোর ডটকম : জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পর আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।
বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রওশন এরশাদের শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনা আক্রান্ত নন।
রওশন এরশাদের একান্ত সচিব মো. মামুন হাসান সোমবার (১৬ আগস্ট) বলেন, ‘পরশু রাতে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে গেছে। আগেও এই সমস্যা ছিল।’
তিনি আরও বলেন, ‘বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি।
প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই তিনি নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ জন্য সংসদ অধিবেশনেও যান না। এছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেন না।


