পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশ ছাড়তে আফগানিস্তানের কাবুলে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে হাজার হাজার মানুষের ঢলে পদদলিত হয়ে কমপক্ষে পাঁচজনের মৃত্যুর ঘটনা ঘটেছে।
বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের রাজধানী ছেড়ে যাওয়া বিমানগুলোতে শত শত মানুষ জোর করে প্রবেশের সময় তারা নিহত হন।
Another day begins in Kabul, a sea of people rushing into the Kabul airport terminal. #AFG pic.twitter.com/UekpGJ2MWd
— Jawad Sukhanyar (@JawadSukhanyar) August 16, 2021
এদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্যাসেঞ্জার টার্মিনালে সোমবার (১৬ আগস্ট) গুলিতে অন্তত তিনজন নিহত হয়েছে। সংবাদমধ্যমটি বলছে, তিনজনের রক্তাক্ত মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখেছেন প্রত্যক্ষদর্শীরা। তবে কে বা কারা গুলি চালিয়েছে, তা উল্লেখ করা হয়নি ওই সংবাদে।
এর আগে কাবুল বিমানবন্দরে আফগানিস্তান ছাড়তে চাওয়া মানুষের ঢেউ উপচে পড়ার ফলে সৃষ্টি হওয়া চরম বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলিবর্ষণ করে মার্কিন সেনারা।


