বরিশালে শ্রমিক সংগঠনের ধর্মঘট, বাস-লঞ্চ চলাচল বন্ধ

বরিশালে শ্রমিক সংগঠনের ধর্মঘট, বাস-লঞ্চ চলাচল বন্ধ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর গুলি বর্ষণের ঘটনার নিন্দা জানিয়ে শ্রমিক সংগঠন লঞ্চ ও বাস চলাচল বন্ধ করে দিয়েছে।

এতে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল থেকে এ ধর্মঘটের ডাক দেয় শ্রমিক সংগঠন।

মহানগর শ্রমিকলীগের সভাপতি পরিমল চন্দ্র জানান, বুধবার (১৮ আগস্ট) রাতে আকস্মিকভাবে সিটি মেয়র ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর গুলিবর্ষণ করে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। এতে তাদের বিপুল সংখ্যক নেতাকর্মী আহত হয়। এমনকি অল্পের জন রক্ষা পান সিটি মেয়র। এ ঘটনায় নেতাকর্মীদৈর আটকও করা হয়।

ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে সংশ্লিষ্ট শ্রমিক সংগঠন বাস ও লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে বলে জানান পরিমল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *