এত বড় দায়িত্ব পালন করা আমার জন্য কঠিন : মুহিব্বুল্লাহ বাবুনগরী

এত বড় দায়িত্ব পালন করা আমার জন্য কঠিন : মুহিব্বুল্লাহ বাবুনগরী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হেফাজতে ইসলামের প্রয়াত আমির মরহুম আল্লাম বাবুনগরীর মৃত্যুর পর সংগঠনটির ভারপ্রাপ্ত আমির ঘোষণা করা হয় মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরীকে। হেফাজতে ইসলামের আমিরের দ্বায়িত্বকে অনেক কঠিন উল্লেখ করে মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেছেন, ১৯ আগস্ট আমার ভাগিনা জুনায়েদ বাবুনগরীর জানাজার পূর্ব মুহুর্তে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলামের মাধ্যমে হেফাজতে ইসলামের হাল ধরার জন্য বর্তমান আমির হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে।

তিনি বলেন, আমার পক্ষে এই মহৎ দায়িত্ব আদায় করা খুবই কঠিন। কারণ আমি অনেক অসুস্থ। তার পরও যেহেতু নাম ঘোষণা হয়েছে, তাই আমি যথা সম্ভব আল্লাহর রহমতে দায়িত্ব পালন করা এবং আপনাদের সবার সুপরামর্শে এই ঈমানি সংগঠনকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাওয়ার পুরা চেষ্টা করব ইনশাআল্লাহ।

মঙ্গলবার (২৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমনটাই জানিয়েছেন হেফাজতে ইসলামের বর্তমান ভারপ্রাপ্ত আমির মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী।

হেফাজতে ইসলামের দাবিগুলো বাস্তবায়ন করা ঈমানি দ্বায়িত্ব সাব্যস্ত করে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে ঘোষিত হেফাজতে ইসলামের দাবিগুলো বাস্তবায়নের জন্য সুন্দরভাবে চেষ্টা করা আমাদের সবার কর্তব্য ও ঈমানি দায়িত্ব। আমাদের কিছু মানুষ চলে গেছেন বলে হেফাজতে ইসলাম চলে যাবে, এটি হওয়া উচিত নয়। তাই যতক্ষণ আমাদের প্রাণ আছে, ততক্ষণ আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং রাষ্ট্রীয় জীবনে সঠিক আকিদা-বিশ্বাস, ইসলামি চিন্তা-চেতনা ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার মেহনত চালিয়ে যেতে হবে।

বিবৃতিতে সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে মুরব্বিদের পরামর্শক্রমে আগের মতো সম্মিলিতভাবে কাজ করতে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *