পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ আগস্ট) সকালে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া নৌকাঘাট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়েছে।
অভিযানে পাচারকারী ব্যক্তি পালিয়ে গ্রামে ঢুকে পড়ায় অনেক চেষ্টা করেও তাকে আটক করা সম্ভব হয়নি বলে পুলিশ জানিয়েছে। পালিয়ে যাওয়া ব্যক্তির নাম জামাল উদ্দিন। তিনি শাহপরীর দ্বীপ মাঝেরপাড়া এলাকার জালাল আহমেদের ছেলে। তাকে পলাতক আসামি করে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে পুলিশ। সীমান্তের ইয়াবা কারবারি ও মাদকের চালান আটকে পুলিশ নির্ঘুম অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে শাহপরীর দ্বীপ এলাকায় একটি অভিযানে ৫০ হাজার পিস ইয়াবার একটি চালান আটক করতে সক্ষম হয় পুলিশ। এ ঘটনায় এক ব্যক্তিকে পলাতক আসামি করে মামলা করা হয়েছে।’
ইয়াবা উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, ‘মাঝেরপাড়া নামের ঘাট থেকে ইয়াবা নিয়ে এক ব্যক্তি চলে যাচ্ছেন- এমন খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কাঁধে থাকা ব্যাগটি ফেলে দ্রুত পালিয়ে যান পাচারকারী। পরে ব্যাগটি উদ্ধার করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।


