পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপটেন নওশাদ কাইয়ুম ‘ক্লিনিক্যালি ডেড’। ভারতের নাগপুরের কিংসওয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি।
রোববার (২৯ আগস্ট) বিমানের সিনিয়র পাইলট ক্যাপটেন শোয়েব চৌধুরী দ্য ডেইলি স্টারকে এ তথ্য জানিয়েছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পাইলট অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপটেন মাহবুবুর রহমান বলেন, ‘পরিবারের সঙ্গে কথা বলার পর ক্যাপটেন নওশাদ কাইয়ুমের ভেন্টিলেশন সাপোর্ট খুলে নেয়া হবে কিনা সে বিষয়ে মেডিকেল টিম সিদ্ধান্ত নেবে।’
এর আগে গত শুক্রবার (২৭ আগ্সট) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭ ফ্লাইটটি ওমানের রাজধানী মাসকাট থেকে ১২২ যাত্রী নিয়ে ঢাকায় আসছিল। সেদিন সকাল সাড়ে ১১টার দিকে এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা ছিল।
কিন্তু আকাশে থাকতেই বিমানের পাইলট ক্যাপটেন নওশাদ হার্ট এ্যাটাক করেন। অবস্থা খারাপ বুঝতে পেরে তিনি দ্রুত যোগাযোগ করে বিমানটি ভারতের নাগপুরে জরুরি অবতরণ করান।
সাথে সাথে তাকে সেখানকার একটি হাসপাতালের আইসিউ বিভাগে ভর্তি করা হয়।


