করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে দেশে এক দিনে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ২ হাজার ৫৮৮ জন। এর আগে গতকাল বুধবার (৮ সেপ্টেম্বর) ৫২ জনের মৃত্যু ও ২ হাজার ৪৯৭ জন রোগী শনাক্ত হয়।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২৯ হাজার ৪৯৫ জনের। পরীক্ষা করা হয়েছে ২৯ হাজার ৫৪১টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯১ লাখ ৭৫ হাজার ৯১২টি। মোট পরীক্ষার তুলনায় রোগী শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৪ হাজার ৮৯০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৭৯৪ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩ হাজার ৬১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ লাখ ৬৮ হাজার ২১১ জন।

নতুন নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৮ দশমিক ৭৬ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৬২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ঢাকা বিভাগের ১৭৪৮, ময়মনসিংহে ৪৯, চট্টগ্রামে ৩১৭, রাজশাহীতে ১২৪, রংপুরে ৫৯, খুলনায় ১৬৪, বরিশালে ৫৬, সিলেটে ৭১ জন রয়েছেন।

এছাড়া মৃত্যু ৫৮ জনের মধ্যে ৩৫ জন পুরুষ এবং ২৩ জন নারী। এদেরমধ্যে ঢাকা বিভাগের ২২, খুলনায় ৫, চট্টগ্রামে ১৯, রাজশাহীতে ৩, বরিশালে ০, সিলেটে ৮, রংপুরে ১ এবং ময়মনসিংহে ০ জন মারা গেছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩১ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ১৬, ৪১ থেকে ৫০ বছরের ৭, ২১ থেকে ৩০ বছরের ২ এবং ১১ থেকে ২২ বছরের ২ জন রয়েছেন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *