এক দিনে আরও ২৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

এক দিনে আরও ২৪৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২৪৮ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। শুক্রবার (১০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গু বিষয়ক নিয়মিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২৪৮ জন। এর মধ্যে ঢাকাতেই ২১৪ জন এবং ঢাকার বাইরের সারাদেশে রয়েছে ২৪ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট এক হাজার ২২১ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে এক হাজার ৪১ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৮০ জন রোগী ভর্তি রয়েছে।

তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ১৩ হাজার ২৫৫ জন। একই সময়ে তাদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১১ হাজার ৯৮০ জন রোগী। এ যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *