এক দিনের ব্যবধানে বিশ্বে কমেছে সংক্রমন ও মৃত্যু

এক দিনের ব্যবধানে বিশ্বে কমেছে সংক্রমন ও মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার প্রাদুর্ভাবে সারা বিশ্বে এক দিনে আরও ৯ হাজার ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৬ লাখ ৩০ হাজার ৭৭১ জনে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৩ হাজার মানুষ। নতুন আক্রান্ত নিয়ে বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ কোটি ৪৬ লাখ ৪৫ হাজার ৪৬১ জনে।

এদিকে, গত এক দিনের পরিসংখ্যান থেকে দেখা যায়, আগের দিনের তুলনায় দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে। একইসঙ্গে কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে ওয়ার্ল্ডোমিটার থেকে পাওয়া তথ্য অনুযায়ী করোনা থেকে সেরে উঠেছেন ২০ কোটি ১১ লাখের বেশি মানুষ। এখন করোনা রোগী রয়েছেন প্রায় এক কোটি ৮৮ লাখ। এদের মধ্যে ১ লাখ ৩ হাজারের বেশি রোগীর অবস্থা গুরুতর।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪ কোটি ১৭ লাখ ৪১ হাজারের বেশি মানুষের। এছাড়া মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ১৭ জনের।

করোনা সংক্রমন ও মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৩২ লাখের বেশি মানুষের। এই মারণ ভাইরাসে মৃত্যু হয়েছে ৪ লাখ ৪২ হাজার ৩৫০ জনের।

এ তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ২ কোটি ৯ লাখ ৭৪ হাজারের বেশি মানুষের। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৫ হাজার ৯২৩ জনের।

তালিকায় ২৮ নম্বরে থাকা বাংলাদেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ২৭ হাজার ২১৫ জনের এবং মৃত্যু হয়েছে ২৬ হাজার ৮৩২ জনের। এখন করোনা রোগী রয়েছেন ২৮ হাজার ১৬ জন। এদের মধ্যে ১৪৫৫ জনের অবস্থা গুরুতর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *