ময়মনসিংহে আরও ৬ জনের মৃত্যু

ময়মনসিংহে আরও ৬ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে করোনা উপসর্গে আরও ৬ জনের মৃত্যু হয়েছে। শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানান, শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে রোগীর চাপ অনেকটা কমেছে। আইসিইউতে ৫ জনসহ মোট ১১০ জন রোগী করোনা ও উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মো. নজরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব ও হাসপাতালে অ‌্যান্টিজেন টেস্টে মোট ৩৬০টি নমুনা পরীক্ষা করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৭ শতাংশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *