মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ৫৭ জন আটক

মাদকবিরোধী অভিযানে রাজধানীতে ৫৭ জন আটক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদক বিক্রি ও সেবনের অভিযোগে রাজধানীতে গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৫৭ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, অভিযানে তাদের কাছ থেকে ১ হাজার ৪৪০ পিস ইয়াবা, ৩৫৫ গ্রাম ও ১৩৪ পুরিয়া হেরোইন, তিন কেজি ৪৩০ গ্রাম গাঁজা ও ২০ ক্যান বিয়ার জব্দ করা হয়।

তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা রুজু হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *