পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর মিরপুর ও উত্তরা এলাকা থেকে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা লিটন ও আজাদকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
শনিবার (১১ সেপ্টেম্বর) গ্রেপ্তারের বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
এএসপি আ ন ম ইমরান খান বলেন, এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে ব্রিফ করবেন বাহিনীটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


