রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬৬ জন গ্রেপ্তার

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে ৬৬ জন গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মাদকবিরোধী অভিযানে রাজধানীর বিভিন্ন স্থান থেকে মাদকদ্রব্যসহ ৬৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৬টা থেকে রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযানে গ্রেফতারদের কাছ থেকে ১ হাজার ২৩৬ পিস ইয়াবা, ৩০২ গ্রাম হেরোইন, ২৬৬ ক্যান বিয়ার, ৭০ কেজি ১০০ গ্রাম গাঁজা ও ২৮০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। গ্রেফতার সবাই মাদক বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাজধানীর সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৬টি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *