এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ‘অমরেন্দ্র সিং’ এর পদত্যাগ

এবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ‘অমরেন্দ্র সিং’ এর পদত্যাগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবার ভারতের পাঞ্জাব রাজ্যের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং পদত্যাগ করেছেন। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার ও এনডিটিভি।

উল্লেখিত সংবাদদ্বয়ের প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৮ সেপ্টেম্বর) রাজভবনে গিয়ে রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিতের কাছে ইস্তফা দেন তিনি। কয়েক মাস পর রাজ্যে বিধানসভা নির্বাচন। এর আগেই পদত্যাগ করলেন অমরেন্দ্র সিং।

নিজের পদত্যাগ প্রসঙ্গে অমরেন্দ্র সিং বলেন, ৫২ বছর ধরে রাজনীতি করছি। সাড়ে ৯ বছর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী থেকেছি। কিন্তু যেভাবে রাজনীতি চলছে, তাতে চূড়ান্ত অপমানিত ও অসম্মানিত বোধ করছি। দলনেত্রীকে সব জানানোর পর বলেছি, এ অবস্থায় মুখ্যমন্ত্রী আর থাকতে পারছি না।

উল্লেখ্য, কয়েক মাসের ব্যবধানে ভারতের তিন রাজ্যে ক্ষমতাসীন দল বিজেপির মুখ্যমন্ত্রীরা পদত্যাগ করেন। সবশেষ গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রুপানি পদত্যাগ করেছেন। এরপর রাজ্যটিতে নতুন মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিজেপির শীর্ষ নেতা ভূপেন্দ্র প্যাটেল। আগামী বছর গুজরাটেও বিধানসভার ভোট হওয়ার কথা রয়েছে।

এর আগে গত জুলাই মাসে কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তীরথ সিং রাওয়াত পদত্যাগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *