সৌদি আরবে বয়লার বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

সৌদি আরবে বয়লার বিস্ফোরণে বাংলাদেশি যুবকের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবে বয়লার বিস্ফোরণে সোহেল শিকদার (২৮) নামের এক বাংলাদেশি যুবকের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। তিনি মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের রাজ্জাক সিকদারের ছেলে।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে আল-কাসিম এলাকায় একটি নির্মাণ কোম্পানিতে কাজ করার সময় বয়লার বিস্ফোরণ ঘটলে গুরুতর আহত হন সোহেল। পরে চিকিৎসাধীন অবস্থায় বিকেলেই তাঁর মৃত্যু হয়।

সোহেলের বড় ভাই আবদুল গাফ্ফার বলেন, সম্প্রতি আমার ভাই একটি কন্যা সন্তানের জনক হয়েছে। যখন মেয়ে হয় তখন আমার ভাই সৌদিতেই ছিল। মেয়েকে দেখার জন্য পাঁচ দিন পরই দেশে আসার কথা ছিল। বাংলাদেশ সরকারের কাছে আমার ভাইয়ের মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানাই।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, সৌদি আরবের আল কাসিমে বয়লার বিস্ফোরণে শিবচরের এক যুবকের মৃত্যুর খবর পেয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *