মমেক হাসপাতালে আরও ২ জনের মৃত্যু

মমেক হাসপাতালে আরও ২ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ সেপ্টম্বর) সকালে মমেক হাসপাতালের করোনা ওয়ার্ডের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

করোনা উপসর্গে নিয়ে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, শেরপুরের নালিতাবাড়ী উপজেলার হাতেম আলী (৫৫) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার বিলকিস (৫৫)।

ডা. মহিউদ্দিন খান জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ১৫ জন ভর্তিসহ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১০০ জন রোগী ভর্তি আছেন। এদের মধ্যে আইসিউতে ১৩ জন চিকিৎসাধীন আছেন। এছাড়াও সুস্থ হয়ে ৮ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

সিভিল সার্জন নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৩১৮টি নমুনা পরীক্ষায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৬.৯২ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ২১ হাজার ৭৯৩ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৪৬ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *