পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনা ও উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।
মৃতরা হলেন, ময়মনসিংহ সদর উপজেলার আনোয়ারা বেগম (৫০), সুকুর আলি (৬০) ও ফজলুল হক (৫৮)।
তিনি আরও জানান, আইসিইউতে ১৩ জন ও হাসপাতালের করোনা ইউনিটে ১১০ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি ২২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন।
এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টিজেন টেস্টে ৩১১ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের করোনা শনাক্ত হয়।


