এক দিনে আরও ২২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

এক দিনে আরও ২২৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন আরও ২২৯ জন। এ নিয়ে ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ৯৫ জনে।

আজ বুধবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের পরিসংখ্যান সূত্রে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ২৪ ঘণ্টায় সারাদেশে ভর্তি ২২৯ জনের মধ্যে রাজধানী ঢাকার বিভিন্ন হাসপাতালে ১৭৬ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ৫৩ জন রোগী ভর্তি হয়েছে। এ নিয়ে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রয়েছেন ১ হাজার ১৮ জন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি রয়েছেন ৮১৮ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি রয়েছেন ১৯৯ জন।

এদিকে, চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫৯ জনের মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *