মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

মাদকবিরোধী অভিযানে আটক ৩৯

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৩৯ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রাজধানীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ছয়টা থেকে বুধবার (১৩ অক্টোবর) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এ ব্যাপারে, ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) হাফিজ আল আসাদ জানান, তাদের কাছ থেকে ২ হাজার ৫৪১ পিস ইয়াবা, ১ কেজি ৮৯৫ গ্রাম ৬৫ পুরিয়া গাঁজা, ১৫০ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন ,৩ বোতল ফেনসিডিল ও ১.৫ লিটার বিদেশি মদ জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *