সিলেটে বজ্রপাতে ২ জনের মৃত্যু

সিলেটে বজ্রপাতে ২ জনের মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ অক্টোবর) রাত ১টায় উপজেলার ইছাকসল ইউপির রাঙ্গা হাওরে থেকে শিবপুর গ্রামের এ ঘটনা ঘটে। মৃতরা হলেন ফণিন্দ্র বিশ্বাস (৩০) ও নিরঞ্জন বিশ্বাস (২৫)।

এলাকা সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় গতকাল বুধবার (২১ অক্টোবর) রাতে মৃতরা মাছ ধরতে হাওরে গিয়ে আর বাড়ি ফেরননি। অনেক খোঁজাখুঁজির পর স্বজনরা রাত ১টায় মাছ ধরার নৌকার ওপরে মৃত অবস্থায় দুইজনের মরদেহ দেখতে পান।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, মরদেহ স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *