গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাজীপুরের শ্রীপুর উপজেলায় সিমেন্টবাহী কভার্ড ভ্যান চাপায় এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১১টার দিকে শ্রীপুর-মাওনা সড়কের বেপারীবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর মোহাম্মদ (৩) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার হাজীপুর গ্রামের নজরুল হকের ছেলে।

নজরুল হক পরিবার নিয়ে শ্রীপুর পৌরসভার বেপারীবাড়ি এলাকায় ভাড়া বাড়িতে থেকে একটি জুট মিলে নিরাপত্তা প্রহরীর কাজ করেন।

প্রত্যক্ষদর্শীর বরাতে শ্রীপুর থানার এসআই মো. নাজমুল হাসান জানান, শাহ্ সিমেন্টের একটি কভার্ড ভ্যান শ্রীপুর থেকে মাওনা দিকে যাচ্ছিল। বেলা ১১টার দিকে কভার্ড ভ্যানটি শ্রীপুর-মাওনা সড়কের বেপারীবাড়ি এলাকায় পৌঁছলে সড়ক পার হওয়ার সময় নুর মোহাম্মদ ওই কভার্ডভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এসআই নাজমুল আরও জানান, কভার্ড ভ্যান ফেলে চালক পালিয়ে গেছে। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *