ইংল্যান্ডে শিশুদের জনপ্রিয় নামের তালিকায় ‘মুহাম্মাদ’

ইংল্যান্ডে শিশুদের জনপ্রিয় নামের তালিকায় ‘মুহাম্মাদ’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস অনুসারে, জন্ম নিবন্ধনের তথ্যে প্রতিফলিত হিসাবে ২০২০ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে নবজাতক ছেলেদের জন্য মুহাম্মাদ অন্যতম জনপ্রিয় নাম।

সর্বাধিক জনপ্রিয় নামগুলোর মধ্যে পঞ্চম স্থানে আছে মুহাম্মাদ। লন্ডন, উত্তর-পশ্চিম ইংল্যান্ড, ইয়র্কশায়ার, হাম্বার এবং পশ্চিম মিডল্যান্ডের এশিয়ার সম্প্রদায়ের মধ্যে শিশুদের নামের তালিকার শীর্ষে ছিল মুহাম্মাদ।

সারা বছর ইংল্যান্ড ও ওয়েলসজুড়ে মুহাম্মাদ নামের ৩ হাজার ৭১০ জন শিশুর মধ্যে মুহাম্মেদ ১ হাজার ৬১৫ জনের নাম রাখা হয়েছে এবং মুহাম্মাদ ৭৫১ জনের নাম রাখা হয়েছে।

ছেলেদের সেরা দশটি জনপ্রিয় নাম হলো: অলিভার, জর্জ, আর্থার, নোয়া, মুহাম্মাদ, লিও, অস্কার, হ্যারি, আর্চি ও জ্যাক।

যুক্তরাজ্যের জাতীয় পরিসংখ্যান অফিস জানিয়েছে, যে অলিভার এবং অলিভিয়া টানা পঞ্চম বছরে ইংল্যান্ড, ওয়েলসের ছেলে এবং মেয়েদের কাছে সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে পরিচিতি পেয়েছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *