মাঝপদ্মায় আটকা পড়েছে ৭টি ফেরি

মাঝপদ্মায় আটকা পড়েছে ৭টি ফেরি

মানিকগঞ্জ প্রতিনিধি : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শনিবার ভোর ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কতৃর্পক্ষ। তবে ঘন কুয়াশায় মাঝপদ্মায় আটকা পড়েছে ৭টি ফেরি। এছাড়া যানবাহন ও যাত্রী নিয়ে পাটুরিয়া ঘাটে ৫টি, দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি আটকা পড়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, কুয়াশার কারণে সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কিছুটা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হবে বলে জানান মহাব্যবস্থাপক নাসির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *