মোংলায় গ্যাস ফ্যাক্টরিতে বিস্ফোরণে দগ্ধ ৬

মোংলায় গ্যাস ফ্যাক্টরিতে বিস্ফোরণে দগ্ধ ৬

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বাগেরহাটের মোংলায় বসুন্ধরা এলপিজি গ্যাস ফ্যাক্টরিতে সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এরপর দগ্ধ ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

দগ্ধ শ্রমিক ও তাদের স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় ফ্যাক্টরিতে কাজ করার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়। এ সময় ছয়জন শ্রমিক দগ্ধ হন। দ্রুত তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, বসুন্ধরা এলপিজি গ্যাস ফ্যাক্টরিতে সিলিন্ডারে গ্যাস রিফিলের সময় স্পার্কিং থেকে সৃষ্ট আগুনে ছয়জন দগ্ধ হয়েছেন। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার বলেন, বিভিন্ন মাধ্যমে দিগরাজ এলাকার একটি গ্যাস ফ্যাক্টরিতে দুর্ঘটনার খবর শুনেছি। কিন্তু আমাদের কোনো ইউনিটকে তারা জানায়নি।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক খালিদ আঞ্জুম জানান, দগ্ধ ছয়জনের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। ওই দুইজনের শরীরের ৬০ শতাংশের বেশি দগ্ধ হওয়ায় তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে। বাকি চারজনকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *