‌`তাড়াইল ইজতেমায় আত্মশুদ্ধির প্রশিক্ষণ হয়’

‌`তাড়াইল ইজতেমায় আত্মশুদ্ধির প্রশিক্ষণ হয়’

পাথেয় রিপোর্ট : তাড়াইল ইজতেমায় আত্মশুদ্ধির প্রশিক্ষণ হয় বলে অভিমত ব্যক্ত করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার  ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন। তিনি বলেন, মুমিনকে বিয়াদবি থেকে বাঁচতে হবে। প্রবাদে আছে বিয়াদবী থেকে গাইরে হাজিরি ভালো। আজকাল আমাদের কাজের আগে মুখ ছুটে যায়। আমরা কথা বেশি বলি। সমাজে তো বিয়াদবই আদব হিসেবে ধরে নেয়া হচ্ছে।

কারী তৈয়ব রহ.-এর উদ্বৃতি দিয়ে মাওলানা মকনুন বলেন, আদবের পর জিন্দেগানীর দ্বিতীয় স্তর হলো ইত্তেবা বা অনুসরণ। অর্থাৎ কুরআন, সুন্নাহ, ফিকাহ, ইজমার সঙ্গে সঙ্গে উলামা ও সুলাহায়ে কেরামের ভাবধারা ও গতিছন্দের হুবহু অনুসরণের ভেতরই মুসলিম জাতির কামিয়াবী নিহিত।

বুধবার বিকালে বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরী আয়োজিত বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদশ মিলনায়তনে কারী তৈয়ব রহ. রচিত হকপন্থীদের পরিচয় গ্রন্থটি তালিম করতে গিয়ে মাওলানা মাকনুন এসব কথা বলেন।

উল্লেখ্য, বিশ্বের অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার আওলাদে রাসূল সাইয়্যেদ আসআদ মাদানী রহ.-এর সুযোগ্য খলিফা শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ-এর আহ্বানে প্রতিবছরই তাড়াইলে অনুষ্ঠিত হয় চারদিনব্যাপী ইসলাহী ইজতেমা। এবারও ১৫, ১৬, ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ২০১৮ ইসলাহী ইজতেমা অনুষ্ঠিত হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *