ঢাকায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দুইদিনের সফরে ঢাকা এসেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। শুক্রবার বিকাল ৪টার দিকে ঢাকার হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।

এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নীত করার লক্ষ্যে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সফরটি বেশ গুরুত্বপূর্ণ। দুই পররাষ্ট্রমন্ত্রীর হাইপ্রোফাইল বৈঠকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ফেরত চাইতে পারে বাংলাদেশ।

পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বরিস জনসন।

তার সফরকালে রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনার পাশাপাশি যুক্তরাজ্যে কার্গো অবরোধ তুলে নেওয়ার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে। এছাড়া ব্রেক্সিট ও ভিসা ইস্যুটিও গুরুত্ব পাবে তার সফরে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, শনিবার কক্সবাজার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *