নবম ওয়েজবোর্ড ঘোষণায় প্রধানমন্ত্রীকে সাংবাদিকদের অভিনন্দন

নবম ওয়েজবোর্ড ঘোষণায় প্রধানমন্ত্রীকে সাংবাদিকদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক : নবম ওয়েজবোর্ড ঘোষিত হওয়ায় সাংবাদিকবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়নসগ (ডিইউজে) দেশের সবকটি সাংবাদিক ইউনিয়ন। বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুল ও মহাসচিব ওমর ফারুক এবং ডিইউজে সভাপতি শাবান মাহমুদ ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীসহ দেশের অন্যান্য ইউনিয়ন নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে প্রধানমন্ত্রী ও সরকারের প্রতি এ অভিনন্দন জানান। বিএফইউজের নেতৃত্বে দেশের সবকটি ইউনিয়ন এবং দেশের সাংবাদিক সমাজ দীর্ঘদিন ধরে নবম ওয়েজবোর্ড গঠনের দাবিতে আন্দোলন করে আসছিল।

বিএফইউজে ও ডিইউজে নেতৃবৃন্দ ১৯৭৪ সালের আইনের সংশোধনী এনে ইলেকট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ওয়েজবোর্ডের আওতায় আনার জোর দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *