দেশ বরেণ্য আলেমদের উপস্থিতিতে ইজতেমার দ্বিতীয় দিন শুরু

দেশ বরেণ্য আলেমদের উপস্থিতিতে ইজতেমার দ্বিতীয় দিন শুরু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হাজারো দেশ বরেণ্য আলেমদের উপস্থিতিতে বাংলাদেশ জমিয়তুল উলামার সহসভাপতি ও রংপুরের পীর মাওলানা হুসাইন আহমদের বারো তাসবির আমল পরিচালনার মাধ্যমে শুরু হয়েছে দ্বিতীয় দিনের ইসলাহী ইজতেমা।

রংপুরের পীর বলেন, কাজের ফাঁকে কিংবা অবসরে মানুষ কত কাজই না করে থাকে। কেউ গান শুনে, কেউ নাটক, সিনেমা দেখে সময় অতিবাহিত করে। কিন্তু এই অবসর সময় কিংবা কাজের ফাঁকে অনেক জিকির আছে; যা পড়েও মানুষ প্রশান্তি পেতে পারে। আর এসব জিকির ও দোয়ার ফজিলত মর্যাদা এবং সাওয়াবও অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে জিকির ও দোয়া বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। অবসর সময়কে কাজে লাগানোর তাওফিক দান করুন।

শনিবার (৪ ডিসেম্বর) বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত রাজধানীর খিলগাঁও চৌধুরিপাড়ায় জামিআ ইকরা বাংলাদেশ প্রাঙ্গণে দুই দিনব্যাপী ইসলাহী ইজতেমার দ্বিতীয় দিন বাদ ফজর জিকিরের আমল পরিচালনা করেছেন সংগঠনটির অভিভাবক পরিষদের সদস্য মাওলানা আব্দুর রহিম গাজীপুরী।

দাওয়াত, তালিম, তাজকিয়া ও মুজাহাদা ফি সাবিলিল্লাহ প্রসঙ্গে বিস্তর আলোচনা করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামা ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা দেলাওয়ার হুসাইন সাইফী।

এর আগে শুক্রবার (৩ ডিসেম্বর) ইজতেমার প্রথম দিন বাংলাদেশ জমিয়তুল উলামা ও বেফাকুল মাদারিসিদ্দীনিয়া বাংলাদেশের চেয়ারম্যান, শোলাকিয়া ঈদগাহের গ্র্যান্ড ইমাম, ফিদায়ে মিল্লাত সাইয়্যিদ আসআদ মাদানী (রহ.) এর খলীফা, শাইখুল ইসলাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেছেন, বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত দুই দিনব্যাপী ইসলাহী ইজতেমা কোনো ওয়াজের মাহফিল নয়, এটা আমলের মাহফিল।

তিনি আরও বলেছেন, এখানে আমরা আমলের প্রশিক্ষণে এসেছি, এখানে যা যা শিখবো তা বাড়িতে গিয়ে পরিবারের সবাইকে নিয়ে আমল করবো। আর এই দুই দিন আমরা আল্লাহ তাআলার ধ্যান ও ইবাদাতে মগ্ন থাকবো। দুনিয়াবী কার্যকলাপ থেকে বিরত থাকবো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *