মেয়র পদ থেকে আইভীর পদত্যাগ

মেয়র পদ থেকে আইভীর পদত্যাগ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে পদত্যাগ করেছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আইভীর ব্যক্তিগত কর্মকর্তা আবুল হোসেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।

আবুল হোসেন জানান, আগামী নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে তিনি পদত্যাগ করেছেন।

প্রসঙ্গত, ৩ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোয়ন পান সেলিনা হায়াৎ আইভী। গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড ও দলের সংসদীয় বোর্ডের এক সভায় তার মনোনয়ন চূড়ান্ত করে।

নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী- আগামী ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ১৫ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২০ ডিসেম্বর পর্যন্ত এবং প্রত্যাহারের শেষ সময় ২৭ ডিসেম্বর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *