রবিবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ

রবিবার থেকে শুরু হতে পারে শৈত্যপ্রবাহ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শীতের হাওয়া বইতে শুরু করেছে। দেশজুড়ে কমছে তাপমাত্রা। ফলে মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহ দেখতে পাবে দেশ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার (১৯ ডিসেম্বর) রাত থেকে শুরু হতে পারে বছরের প্রথম শৈত্যপ্রবাহ।

রবিবার রাতে তাপমাত্রা তাপমাত্রা কমে ৬ থেকে ৮ ডিগ্রিতে নেমে যেতে পারে। যা আগামী মঙ্গলবার পর্যন্ত একই থাকার সম্ভাবনা রয়েছে।

সাধারণত কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে মৃদু শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ এবং ৬ ডিগ্রি সেলসিয়াসেরও নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়।

রুহুল কুদ্দুস জানান, বুধবার থেকে দিনের তাপমাত্রা আবারও বাড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, শনিবার দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড় জেলার তেতুলিয়াতে। তেতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল।

অন্যদিকে, রাজশাহীতে ১১.৪ ডিগ্রি, রংপুর ও ময়মনসিংহে ১২.৬ ড্রিগ্রি, খুলনায় ১৩.৪ ডিগ্রি, সিলেটে ১৪.৪ ডিগ্রি, বরিশালে ১৫ ডিগ্রি, চট্টগ্রামে ১৬ ডিগ্রি এবং রাজধানী ঢাকায় সর্বোচ্চ ১৬.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়, ডিসেম্বর মাসের শেষ নাগাদ দেশের দক্ষিণ ও উত্তরপূর্বাঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি এবং অন্য স্থানে স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ মাসে দিন ও রাতের তাপমাত্রা কমলেও গড় তাপমাত্রা স্বাভাবিক থাকবে। এছাড়া, নদী অববাহিকায় হালকা বা মাঝারি ধরনের কুয়াশায় পড়তে পারে।

তবে, দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং এর আশেপাশের এলাকা নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে দেশের কোনো কোনো স্থানে হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *