৩৮তম বিসিএসের প্রিলিমিনারির ফল মার্চের শুরুতে

৩৮তম বিসিএসের প্রিলিমিনারির ফল মার্চের শুরুতে

নিজস্ব প্রতিবেদক : মার্চ মাসের প্রথম সপ্তাহে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারির ফলাফল ঘোষণা হবে।

বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক।

পিএসসি চেয়ারম্যান বলেন, আমরা কাজ করছি। ফলাফল প্রস্তুতির কাজ প্রায় শেষের পথে। আশা করছি মার্চের প্রথম দিকেই ফলাফল ঘোষণা করতে পারবো।

৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে তিন লাখ ৪৬ হাজার ৫৩২ প্রার্থী আবেদন করেন। গত ২৯ জানুয়ারি এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রিলিমিনারি পরীক্ষা দেশের প্রায় চারশটি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

পিএসসি সূত্রে জানা গেছে, ৩৮তম বিসিএসে প্রশাসনে ৩০০টি, পুলিশে ১০০টি এবং পররাষ্ট্রে ১৭টি সাধারণ ক্যাডারে মোট ৫২০টি, কারিগরি ও পেশাগত ক্যাডারে ৫৪৯টি এবং শিক্ষা ক্যাডারে (সরকারি সাধারণ কলেজ ও সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ) মোট ৯৫৫টি পদ রয়েছে।

প্রিলিমিনারি পরীক্ষার মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রায় ১৫ হাজার পরীক্ষার্থীকে উত্তীর্ণ হিসেবে ফলাফল প্রকাশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *