পাথেয় রিপোর্ট : বিশ্বশান্তি প্রতিষ্ঠায় আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে মুসলিমদের এক অমূল্য রত্ন হিসেবে উল্লেখ করে অভিমত ব্যক্ত করেছেন তুরস্ক থেকে আসা আলেমদের এক প্রতিনিধিদল। তারা বলেন, আল্লামা মাসঊদ হযরতের কার্যক্রম আমাদের আশাবাদী করে তুলেছে। সেবামূলক কাজের জন্য যত বড় মন প্রয়োজন তিনি তারচেয়ে অনেক বেশী মানবিকচিন্তার।
আল্লামা মাসঊদকে তুরস্কে আমন্ত্রণ জানিয়ে তারা বলেন, তুরস্কের জনসাধারণ থেকে নিয়ে শীর্ষ আলেম এমনকি রাষ্ট্রীয় শীর্ষ কর্মকর্তা বৃন্দ পর্যন্ত তাকে একনজর দেখার জন্য অধীর আগ্রহবোধ করেছেন।
আমরা যেমন বাংলাদেশে এসেছি এমন অনেকে আসতে চেয়েছিল। বিশেষ কারণে তারা আসতে পারেননি।আমাদেরকে তাঁর সাহচর্য লাভে ধন্য করায় রাব্বুল ইযযতের শুকরিয়া জানাই। তা’লীম-তাযকিয়্যার যে কর্মপদ্ধতি তিনি পরিচালনা করছেন তা আমাদেরকে সীমাহীন অনুপ্রাণিত করেছে।এই কর্মসূচির আলোকে আমাদের দু’দেশের উলামায়ে কেরামের মধ্যে পারস্পরিক সম্পর্কে আরও উন্নতি হবে বলেও তুরস্ক থেকে আসা আলেমদের প্রতিনিধিদল আশাবাদ ব্যক্ত করেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর খিলগাঁও জামিআ ইকরা মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জমিয়তুল উলামা আয়োজিত এক সেমিনারে তুরস্কের আলেমগণ এসব কথা বলেন।
উগ্রবাদ প্রতিরোধে ইসলামের দৃষ্টিভঙ্গি শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় জামিআ ইক্বরা বাংলাদেশ মিলনায়তনে জামিআ ইক্বরা বাংলাদেশের মুহতারাম প্রিন্সিপাল আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত হাফিযে কুরআন মাওলানা আরিফুদ্দিন মারুফের সভাপতিত্বে জামিআ ইক্বরা বাংলাদেশ এর শিক্ষক মাওলানা শফিকুল ইসলামের সঞ্চালনায় EDDEF (wellfair organisation) Turki ও বাংলাদেশ জমিয়তুল উলামা এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে উদ্বোধনী বক্তব্য দেন জামিআ ইক্বরা বাংলাদেশের মুহাদ্দিস ঢাকা বিশ্ব বিদ্যালয়ের উর্দু বিভাগের সহকারী অধ্যাপক মাওলানা হুসাইনুল বান্না।
সভাপতির সমাপনী বক্তব্যে মাওলানা আরীফ উদ্দীন মারুফ মেহমানদের আগমনে মোবারকবাদ জ্ঞাপন করে কুরআন-হাদীসের আলোকে ইসলামের মধ্যপন্থার অবস্থান তুলে ধরেন। উগ্রপন্থার সাথে ইসলামের কোন সম্পর্ক নেই তা প্রমাণও করেন।
সেমিনারে উপস্থিত ছিলেন দেশ বিদেশের আলেমগণ।


