পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৫০ জন নতুন রোগী। নতুন রোগীদের মধ্যে ১৮ জন ঢাকায় এবং বাকি ৩১ জন ঢাকার বাইরের বিভিন্ন বিভাগের।
রবিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানিয়েছে।
কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, বর্তমানে ১৫৫ জন ডেঙ্গু রোগী সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের মধ্যে ১০১ জন রোগীকে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর বাকি ৫৪ জন রোগী ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জানুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ২৮ হাজার ১৭৭ রোগী ডেঙ্গু নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং তাদের মধ্যে ২৭ হাজার ৯১৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
১লা জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর ২০২১ পর্যন্ত দেশে মোট ১০৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন।


