‘ইসরাইলকে মোকাবেলায় ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত’

‘ইসরাইলকে মোকাবেলায় ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত’

ওয়ার্ল্ড ডেস্ক : ইসরাইলের আগ্রাসন মোকাবেলার জন্য ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকচি। তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যদি আগ্রাসন হয় তাহলে তার বিরুদ্ধে তেহরান কী প্রতিক্রিয়া দেখাবে ইসরাইল ও আমেরিকা তা খুব ভালো করেই জানে। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন, ইরানের এ অন্যতম গুরুত্বপূর্ণ পরমাণু আলোচক ও উপপররাষ্ট্রমন্ত্রী।

গত সপ্তাহে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে দেয়া বক্তব্যে ইরানের বিরুদ্ধে যে হুমকি দিয়েছেন তার প্রতিক্রিয়ায় আব্বাস আরকচি এ কথা বলেন।

নেতানিয়াহু একটি লোহার খণ্ড দেখিয়ে তাকে ভূপাতিত ইরানি ড্রোনের অংশবিশেষ বলে দাবি করেন। সে সময় তিনি বলেন, “প্রয়োজন হলে আমরা শুধু ইরানের মিত্রদের ওপর হামলা করব না বরং ইরানও হামলার শিকার হবে।”

নেতানিয়াহুর এই বক্তব্য নাকচ করে আব্বাস আরকচি বলেন, “আমরা কারোর হুমকি মেনে নেব না এবং এ অঞ্চলে যেকোনো পক্ষকে আমরা সতর্ক করে দিতে চাই যে, নতুন আর কোনো যুদ্ধ সহ্য করার মতো অবস্থায় নেই মধ্যপ্রাচ্য। তারপরও যদি ইসরাইল যুদ্ধের চিন্তা করে তাহলে যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত আছি। আমরা কাউকে হুমকি দেয়ার সুযোগ দেব না।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *