‘খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা কম’

‘খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়ার সম্ভাবনা কম’

কুষ্টিয়া প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

শুক্রবার বেলা ১১টায় কুষ্টিয়ায় পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

মাহবুবউল আলম হানিফ বলেন, খালেদা জিয়া এতিমদের টাকা আত্মসাতের জন্য দণ্ডিত হয়েছেন। দণ্ড স্থগিত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনের আইন অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামির নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। ফলে বেগম খালেদা জিয়ার আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা খুবই কম।

তিনি বলেন, আইনি প্রক্রিয়া ছাড়া এই নির্বাচনে যাওয়ার সুযোগ নেই খালেদা জিয়ার। বিএনপি এই বিপর্যয়ের মধ্যে অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে নেতাকর্মীদের চাঙা করছেন।

হানিফ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন যথাসময়ে সংবিধান অনুযায়ীই হবে। খালেদা জিয়া নির্বাচনের অযোগ্য হলে তাকে বাদ দিয়েই নির্বাচন হবে। আর আন্দোলন সংগ্রাম করে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করা যাবে না।

এ সময় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *