যিশুর শিক্ষা মেনে বুস্টার ডোজ গ্রহণ করুন : বরিস জনসন

যিশুর শিক্ষা মেনে বুস্টার ডোজ গ্রহণ করুন : বরিস জনসন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন দেশটির জনগণকে করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ নিতে আগ্রহী করে তুলতে যিশু খ্রিস্টের শিক্ষার প্রসঙ্গ তুলে এনেছেন। তিনি বলেন, ‘টিকা নেওয়ার মধ্য দিয়ে যিশুখ্রিষ্টের শিক্ষাও অনুসরণ করা হবে। কারণ, যিশু বলেছেন, ‘আমরা নিজেদের যেমন ভালোবাসি, তেমনি প্রতিবেশীদেরও ভালোবাসতে হবে।’ খৃষ্টধর্মীয় উৎসব ‘বড়দিন’ উপলক্ষে দেয়া এক ভিডিও বার্তায় তিনি এ মন্তব্য করেন।

ইউরোপে করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপটের মুখে টিকা গ্রহণের উপর জোর দিয়ে বরিস জনসন বলেন, ‘দেশের জন্য আপনারা দারুণ এক উপহার দিতে পারেন। আর সেটি হলো টিকা নেওয়া। হতে পারে সেটি প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ।’

করোনার ওমিক্রন ধরনকে কেন্দ্র করে যুক্তরাজ্যে সম্প্রতি নতুন করে সংক্রমণ বাড়তে দেখা গেছে। সংক্রমণ হারের দিক থেকে বৃহস্পতিবার দেশটিতে নতুন রেকর্ড হয়েছে। এদিন ২৪ ঘণ্টায় প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ নতুন করে সংক্রমিত হয়েছে। এর মধ্যেই আয়োজিত হচ্ছে বড়দিনের উৎসব।

গত বছরের ১৯ ডিসেম্বর লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের বাসিন্দাদের জন্য বাড়িতে অবস্থানের নির্দেশনা জারি করেছিলেন বরিস জনসন। এতে লাখো মানুষ বড়দিনের পরিকল্পনা পাল্টাতে বাধ্য হয়েছিল। তবে এবার সংক্রমণ বাড়লেও বড়দিনের উৎসবে বিধিনিষেধ কঠোর করার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *