পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর রামপুরায় বাসচাপায় শিক্ষার্থী নিহতকে কেন্দ্র করে ব্যাপক অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার অন্যতম হোতা মনির হোসেন ও তার ৩ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব।
রাজধানীর রামপুরা ও কুমিল্লা থেকে তাদের গ্রেফতার করা হয়। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে র্য্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আ ন ম ইমরান খান ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে বুধবার বেলা দুটার পর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে জানিয়েছে র্যাব।
উল্লেখ্য, গত ২৯ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে জড়ো হয়ে সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা। পাশাপাশি তারা সাতটি বাসে আগুন দেয়।


