সস্ত্রীক করোনা আক্রান্ত মির্জা ফখরুল, দেশবাসীর কাছে দুআ কামনা

সস্ত্রীক করোনা আক্রান্ত মির্জা ফখরুল, দেশবাসীর কাছে দুআ কামনা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনায় আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একইসঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমেরও করোনা টেস্টের ফল পজিটিভ এসেছে।

বিএনপির একাধিক নেতা গণমাধ্যমে জানিয়েছেন, গত কয়েকদিন যাবত মহাসচিব মির্জা ফখরুল অসুস্থবোধ করছিলেন। গত পরশু তার স্ত্রী রাহাত আরা বেগমের এবং গতকাল রাতে মির্জা ফখরুলের করোনা টেস্ট পজিটিভ আসে।

বর্তমানে তারা উভয়েই নিজ বাসভবনে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। রাজধানীর স্কয়ার হাসপাতালের চিকিৎসক ডা. রায়হান রব্বানী তাদের চিকিৎসার দেখভাল করছেন।

সর্বশেষ গত ৮ জানুয়ারি জাতীয় প্রেস ক্লাবের সামনে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে সহাস্রাধিক নেতাকর্মীর এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

প্রসঙ্গত, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ অন্তত ডজনখানেক কেন্দ্রীয় নেতা এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুবরণ করেছেন দলের ভাইস চেয়ারম্য্যান কামাল ইবনে ইউসুফ সহ বেশ কয়েকজন নেতা।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, তাদের মহাসচিব ও তার স্ত্রীর আশু আরোগ্য কামনায় দলের নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে পরিবারের পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *