দেশে আরও ৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

দেশে আরও ৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীসহ সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানীতে ৩ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ২ জন ভর্তি হয়েছেন।

এ নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৫ জন। তাদের মধ্যে রাজধানীর সরকারি হাসপাতালে ২৪ জন এবং অন্যান্য বিভাগের সরকারি-বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১১ জন ভর্তি রয়েছেন।

শনিবার (১৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মুহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে (১-১৫ জানুয়ারি) ভর্তি হন ১০০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৫ জন।

এর আগে ২০২১ সারাদেশে ডেঙ্গু জ্বরে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন এবং আক্রান্তদের মধ্যে মৃত্যুবরণ করেন ১০৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *