পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তের মধ্যে দুজন রোগীই ঢাকা বিভাগের।
এ নিয়ে এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৫ জন রোগী। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১৯ জন।
এ বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে কারো মৃত্যু হয়নি।
শুক্রবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, নতুন ২ জন নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে।
ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৪ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২ জন।


