করোনায় একদিনে মৃত্যু ২০, কমেছে শনাক্ত

করোনায় একদিনে মৃত্যু ২০, কমেছে শনাক্ত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : দেশে গত একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যু নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৭৯১ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ২৩ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪ হাজার ৮২৬ জনে।

শনিবার (১২ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ৮২১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ৬৪ হাজার ৮০২ জন।

এছাড়া গত একদিনে ২৯ হাজার ৯০৪ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩০ হাজার ৪৪৮ জনের নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৬ দশমিক ৫০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৯ শতাংশ।

গত একদিনে মৃতদের মধ্যে ১২ জন পুরুষ এবং ৮ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৩ জন। রাজশাহীতে ২, খুলনায় ২, বরিশালে ১, সিলেটে ১ ও রংপুরে ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, আগের দিন শুক্রবার সারাদেশে করোনায় আক্রান্ত হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছিলো। এছাড়া শনাক্ত হয়েছিলো ৫ হাজার ২৬৮ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *