সিনিয়র ৮ সাংবাদিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি

সিনিয়র ৮ সাংবাদিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে আইন অনুযায়ী ১০ জন ব্যক্তির নাম সুপারিশ করার লক্ষ্যে আট সিনিয়র সাংবাদিকের সঙ্গে বৈঠক করবে সার্চ কমিটি।

মঙ্গলবার বিকেল চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব শফিউল আজিমের সই করা একটি চিঠি ইতোমধ্যে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

বৈঠকে যাদের থাকার কথা রয়েছে-

সাংবাদিক নেতা মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম, নিউ এজ সম্পাদক নুরুল কবীর, মাছরাঙ্গা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী, বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ চৌধুরী, ঢাকা ট্রিবিউনের সম্পাদক জাফর সোবহান, চ্যানেল আইয়ের বার্তা প্রধান শাইখ সিরাজ ও সাংবাদিক নেতা শওকত মাহমুদ।

বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ আজ (১৪ ফেব্রুয়ারি) শেষ হচ্ছে। তার আগেই নতুন নির্বাচন কমিশন গঠনের কথা ছিল। স্বাধীনতার পর এবারই প্রথম আইন অনুযায়ী ইসি গঠিত হচ্ছে। গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়।

আর ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান কমিটি গঠন করা হয়। এই কমিটি ১০ জনের নাম প্রস্তাব করার পর সেখান থেকে প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগ করবেন রাষ্ট্রপতি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *