লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ৩৩৫ শরণার্থী উদ্ধার

লিবিয়ার পশ্চিম উপকূল থেকে ৩৩৫ শরণার্থী উদ্ধার

ওয়ার্ল্ড ডেস্ক : লিবিয়ার পশ্চিম উপকূলের অদূর থেকে শনিবার রাতে দেশটির নৌবাহিনী ৩৩৫ অবৈধ অভিবাসীকে উদ্ধার করেছে। নৌবাহিনীর এক মুখপাত্র একথা জানান।

নৌবাহিনীর মুখপাত্র আয়ুব কাসেম বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে কয়েক কিলোমিটার পশ্চিমে তিনটি উদ্ধার অভিযান চালিয়ে অন্তত সাত শিশুসহ এইসব অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়।
কোন প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা না জানিয়ে কাসেম বলেন, এদের প্রত্যেককেই চিকিৎসা সেবা দেয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *