রাজধানীতে অভিযানে মাদকসহ ৬২ গ্রেপ্তার

রাজধানীতে অভিযানে মাদকসহ ৬২ গ্রেপ্তার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টয় বিভিন্ন মাদকসহ ৬২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবন করার দায়ে তাদেরকে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ডিএমপির (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) সহকারী পুলিশ কমিশনার (এসি) আবু তালেব বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ২৬৬ গ্রাম হেরোইন, ৫৬ কেজি ৩২০ গ্রাম ৫০ পুরিয়া গাঁজা, ২৫ বোতল ৩৮০ মিলি ফেন্সিডিল ও ১২ টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।

এসি আবু তালেব বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর নিয়মিত মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ১৮ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৬টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৭ টি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *