মসজিদে গোলাবর্ষণ করছে রাশিয়া, দাবি ইউক্রেনের

মসজিদে গোলাবর্ষণ করছে রাশিয়া, দাবি ইউক্রেনের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আজ ১৭তম দিন। ইউক্রেনের প্রতিরোধের মুখে এখন রাজধানী কিয়েভ দখল করতে পারেনি রাশিয়া। এরই মাঝে আজ (১২ মার্চ) ইউক্রেন দাবি করেছে, মারিওপোলে একটি মসজিদে গোলাবর্ষণ করেছে রাশিয়ান বাহিনী। মসজিদটিতে ৮০ জনের বেশি নিরস্ত্র বেসামরিক লোক আশ্র‍য় নিয়েছিলো।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক টুইট বার্তায় লিখেছে, “রুশ হানাদাররা মারিউপোলের সুলতান সুলায়মান ও তার স্ত্রী রোক্সোলানার (হুররম সুলতান) মসজিদে গোলাবর্ষণ করেছে। গোলাবর্ষণ থেকে বাঁচতে তুরস্কের নাগরিকসহ ৮০ জনের বেশি প্রাপ্তবয়স্ক এবং শিশু সেখানে লুকিয়ে আছে।”

তুরস্কে ইউক্রেনীয় দূতাবাস জানিয়েছে, মসজিদে আশ্রয় নেওয়াদের মধ্যে ৩৪ শিশুসহ ৮৬ তুর্কি নাগরিকের একটি দল রয়েছে।

তুর্কি দূতাবাসের একজন মুখপাত্র মারিওপোলের মেয়রের বরাত দিয়ে বলেছেন, তারা আজভ সাগরে ঘেরা বন্দরে রাশিয়ান আক্রমণ থেকে রক্ষা পেতে অন্যান্যদের সঙ্গে মসজিদে আশ্রয় নেন।

তিনি বলেন, ‘মারিওপোলে সত্যিই বড় ধরণের যোগাযোগ সমস্যা রয়েছে এবং তাদের কাছে পৌঁছানোর কোনো সুযোগ নেই।’

তবে, এ প্রসঙ্গে রাশিয়া এখনও কোনো মন্তব্য করেনি।

সূত্র: এনডিটিভি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *