সিলেট জমিয়তুল উলামার কাউন্সিলে মৌলভীবাজার থেকে আসছেন শতাধিক আলেম

সিলেট জমিয়তুল উলামার কাউন্সিলে মৌলভীবাজার থেকে আসছেন শতাধিক আলেম

পাথেয় রিপোর্ট : মৌলভীবাজার জেলা জমিয়তুল উলামার আহ্বায়ক মাওলানা কারী শামসুল হক ও সদস্য সচিব মাওলানা মঈনুল হক চৌধুরীর নেতৃত্বে ২০ মার্চ ২০১৭ মঙ্গলবার বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা ও মহানগর শাখার কাউন্সিল ও সমাবেশে অংশগ্রহণের জন্য শতাধিক আলেমের একটি বহর উপস্থিত হবেন বলে পাথেয়২৪কে নিশ্চিত করেছেন তারা।

মাওলানা মঈনুল হক বলেন, আল্লাহর মেহেরবানীতে কাউন্সিলে অংশ নেয়ার জন্য আমাদের সব প্রস্তুতি সম্পন্ন। সবার মধ্যে দারুণ উৎসাহ কাজ করছে। আমরা পুণ্যভূমি সিলেটের মাটিতে আল্লামা মাসঊদকে স্বাগত জানাতে চাই।

উল্লেখ্য, ২০ মার্চ ২০১৭ মঙ্গলবার বাংলাদেশ জমিয়তুল উলামা সিলেট জেলা ও মহানগর শাখার কাউন্সিল অনুষ্ঠিত হবে। সংগঠনের জেলা সদস্য সচিব মাওলানা তহরুল হক জকিগঞ্জী জানিয়েছেন, সিলেটের জেলা পরিষদ মিলনায়তনে কাউন্সিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে।

জকিগঞ্জী বলেন, মঙ্গলবার বেলা ২টা থেকে শুরু হবে কাউন্সিল। এতে কেন্দ্রীয় সংগঠনের চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মাওলানা আবদুর রহীম কাসেমী। এছাড়াও বক্তব্য রাখবে, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা কারী শামসুল হক, মাওলানা মুজাহিদ আলী, মাওলানা আবদুল করীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন, শাইখুল হাদিস মাওলানা আবদুর রউফ ও প্রিন্সিপাল মাওলানা আবদুস সালাম।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *