সকালবেলার যেসব অভ্যাস বাড়ায় ত্বকের ঔজ্জ্বল্য

সকালবেলার যেসব অভ্যাস বাড়ায় ত্বকের ঔজ্জ্বল্য

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সকালবলোর শুরুটা সুন্দর হলে দিনের শেষটাও ভালো হয়। কারণ কথায় আছে ‘মর্নিং শোজ দ্য ডে’। তাই সকালে ঘুম থেকে উঠে কী কী করছেন, তার ওপরেই অনেকটা নির্ভর করে আপনার ত্বকের সতেজতা ও সুস্থতা। ত্বকের ঔজ্জ্বল্য পেতে খুব যে বিশেষ কিছু করতে হবে, এমনটাও নয়, শুধু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মেনে চলতে হবে পাঁচটি সহজ নিয়ম। এতে ত্বকের সৌন্দর্য সবার নজর কাড়বে।

  • লেবু পানি

শরীর ভেতর থেকে পরিষ্কার রোগমুক্ত রাখতে বিকল্প নেই লেবুর পানির। সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস লেবু মেশানো হালকা গরম পানি খাওয়ার অভ্যাস করতে পারলে আপনার লিভার সুস্থ থাকবে। লেবুর রসে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আর ভিটামিন সি থাকে যা আপনার ত্বকে বাড়তি ঔজ্জ্বল্য এনে দেবে।

  • হালকা ব্যায়াম

আপনার ব্যায়ামের অভ্যাস থাকলে ভালো, না থাকলেও দুশ্চিন্তার কিছু নেই। সাধারণ কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করুন, বাগানে বা বাড়ির ছাদে মিনিট দশেক জোর কদমে হাঁটলেও চলবে। সকালে ব্যায়াম করলে আপনার শরীর সারাদিন চাঙা থাকে, তাছাড়া ঘামের মাধ্যমে শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়। এর ফলে স্বাভাবিকভাবেই ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।

  • মুখ ধোয়া

ঘুমানোর সময় সারা রাত ধরে মুখে তেল-ময়লা জমতে থাকে। সকালে উঠে কোমল ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে ফেলুন, তারপর ফেস সিরাম বা হালকা ময়শ্চারাইজার মেখে নিন। এর প্রভাবে সারাদিন সতেজ লাগবে।

  • ডায়েটে ফল-সবজি

শাকসবজি আর ফল যে ত্বক ভালো রাখে, সে কমবেশি সবারই জানা। তাই প্রতিদিন সকালের প্রথম খাবার অর্থাৎ ব্রেকফাস্টে যেকোনো ফল বা সবজি রাখার চেষ্টা করুন। এক্ষেত্রে ফলের রস না পান করে, আস্ত ফল খেতে পারেন বা শাকসবজি দিয়ে গ্রিন স্মুদি বা জুস বানিয়ে খেতে পারেন। সকালে এরকম একটি পানীয় আপনার সিস্টেমকে ভেতর থেকে পরিষ্কার রাখবে, ওজন নিয়ন্ত্রণে থাকবে আর ত্বক হয়ে উঠবে সুন্দর ও মসৃণ।

  • ভালো ময়শ্চারাইজার ও মুখ এক্সফোলিয়েট

যে ময়শ্চারাইজারটা প্রতিদিন ব্যবহার করছেন সেটি আপনার ত্বকের উপযোগী কিনা তা আগে জেনে নিন। ময়শ্চারাইজার মাখার পরে ত্বকে টান না ধরলে বা ত্বক তেলতেলে না লাগলে বুঝতে হবে ময়শ্চারাইজার ঠিক আছে। আর সপ্তাহে অন্তত দুইবার ঘরোয়া স্ক্রাব দিয়ে মুখ এক্সফোলিয়েট করবেন। কারণ ত্বকের ওপরে মৃত কোষ জমে গেলে মুখ বিবর্ণ অনুজ্জ্বল দেখায়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *