আলেমগণ বাতিলকে কখনো প্রশ্রয় দেয় না : হরিপুরে আল্লামা মাসঊদ

আলেমগণ বাতিলকে কখনো প্রশ্রয় দেয় না : হরিপুরে আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ সিলেটের ঐতিহ্যবাহী হরিপুর মাদরাসা পরিদর্শন করেছেন। মতবিনিময় করেন মাদরাসার শীর্ষ উস্তাদ ও উলামায়ে কেরামের সঙ্গে। আল্লামা মাসঊদ বলেন, দেশের আলেমগণ সবসময় জঙ্গিবাদের বিরুদ্ধে তৎপর। কোনো বাতিলকে তারা প্রশ্রয় দেয় না। সবসময় বাতিল আলেমদের বিরোধিতা করে।
বাতিলবিরোধিতায় সহনশীলতার সঙ্গে সব আন্দোলন পরিচালনা করার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, পৃথিবী আমাদের হাতছাড়া হলেও আমরা বাতিলের সঙ্গে হাত মেলাতে পারবো না।
বুধবার সকালে সিলেটের হরিপুর মাদরাসায় আলেমদের সঙ্গে মতবিনিময়কালে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।
এ সময় প্রশাসনের কর্মকর্তাও উপস্থিত ছিলেন।

আল্লামা মাসঊদ দ্বীন প্রচারের ক্ষেত্রে নবীজীর প্রিয় সাহাবাদের ত্যাগতিতিক্ষার কথা স্মরণ করিয়ে বলেন, সাহাবায়ে কেরাম অনেক বেশি ত্যাগ দিয়েছেন। আমাদেরও সেভাবেই দ্বীনের প্রচারে ভূমিকা রাখতে হবে।

মতবিনিময়সভায় সিলেটের প্রখ্যাত আলেম মাওলানা আবদুল আলীম দুর্লভপুরীসহ শীর্ষ অনেক আলেম উলামা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *