শ্রীলঙ্কায় স্বাস্থ্যসেবা বিপর্যয়ের শঙ্কা

শ্রীলঙ্কায় স্বাস্থ্যসেবা বিপর্যয়ের শঙ্কা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শ্রীলঙ্কার চিকিৎসকরা বলছেন, সে দেশের অর্থনৈতিক সংকট আরো খারাপ হওয়ায় হাসপাতালগুলোতে ওষুধ ও প্রয়োজনীয় সরবরাহ শেষ হয়ে যাচ্ছে। চিকিৎসকদের শঙ্কা, বৈশ্বিক সাহায্য স্বল্প সময়ের মধ্যে না পৌঁছালে স্বাস্থ্য বিপর্যয় ঘটতে পারে।

চিকিৎসক জ্ঞানাসেকারম উদ্বেগ প্রকাশ করে বলেন, দিনকে দিন সবকিছু (চিকিৎসাসামগ্রী) ফুরিয়ে যাচ্ছে। আমরা যদি শূন্যের পর্যায়ে চলে যাই, তাহলে আমি জানি না কী হবে। সংকটের মধ্যে চিকিৎসক এবং নার্সরাও বিক্ষোভ করেছেন।

শ্রীলঙ্কার মেডিক্যাল স্পেশালিস্টদের সংগঠন থেকে একটি তালিকা তৈরি করা হচ্ছে যে, কলম্বোর হাসপাতালগুলোতে কোন কোন ওষুধের ঘাটতি রয়েছে।

ডা. জ্ঞানাসেকারম বলেন, আমাদের ওষুধের ঘাটতি রয়েছে, অচেতন করার ওষুধের স্বল্পতা রয়েছে, সেলাই করার উপকরণের অভাব রয়েছে। আমাদের মজুত প্রায় শেষ হয়ে যাচ্ছে।

তিনি আরো বলেন, অবিলম্বে ত্রাণ না পাওয়া গেলে স্বাস্থ্যসেবা পরিষেবাগুলো ভেঙে পড়তে চলেছে। বিবিসিকে সংকটের ব্যাপারে জানিয়ে ওই চিকিৎসক আশা প্রকাশ করেছেন যে, আন্তর্জাতিক মহল এবার হয়তো সুনজর দিতে পারে।

আর সেটা সম্ভব না হলে ডা. জ্ঞানাসেকারমের আশঙ্কা, এমন পরিস্থিতি হতে পারে যে- আমরা রোগীদের জীবন বাঁচানোর চেষ্টা করতেও সক্ষম হব না।

সূত্র: বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *