উন্নয়নের ছোঁয়া কওমী মাদরাসাতেও : আল্লামা মাসঊদ

উন্নয়নের ছোঁয়া কওমী মাদরাসাতেও : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তীর্ণ হওয়ার যোগ্যতা অর্জন করায় বিশ্বের উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ বিবেচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার উন্নয়নের যে জোয়ার সৃষ্টি করেছেন এর প্রবাহ ছুঁয়ে গেছে আমাদের কওমী মাদরাসাগুলোতেও। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তত্ত্বাবধানে একসেস টু ইনফরমেশন কওমী মাদরাসার হাজার হাজার শিক্ষার্থী ও আলেমউলামাকে প্রশিক্ষণ দিয়েছেন। এভাবে মেধাবিকশিত করার পথকে সুগম করে দিয়েছেন তিনি।

সনদের স্বীকৃতি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা কওমী মাদরাসা অঙ্গন কখনও ভুলতে পারবে না দাবি করে আল্লামা মাসঊদ বলেন, উন্নয়নের রূপকল্পে তুলে আনার জন্যই কওমী মাদরাসা শিক্ষার্থীদের শিক্ষাসনদের স্বীকৃতি প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বছরের পর বছর ঝুলে থাকা এই কওমী মাদরাসা শিক্ষাসনদের স্বীকৃতি একটি আকাঙ্ক্ষিত স্বপ্নছিল। এ স্বপ্নপূরণ করে কওমী মাদরাসা শিক্ষার্থীদের হৃদয়ে তিনি জায়গা করে নিয়েছেন।

আল্লামা মাসঊদ বলেন, উন্নয়নশীলন দেশে উত্তীর্ণ হওয়ায় সত্যিই আমরা গর্ববোধ করছি। আমরা বাঙালি-মুসলমান কাজে, দক্ষতায় আর পরোপকারে সবাইকে ছাড়িয়ে যেতে চাই। কওমী মাদরাসা শিক্ষার্থীদের দেশের সর্বত্র কাজে যুক্ত করতে পারলে দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

সরকার কওমী মাদরাসার ফারেগীন আলেমদের সরকারি চাকুরি দেয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান আল্লামা মাসঊদ।

২২ মার্চ ২০১৮ বৃহস্পতিবার বাংলাদেশ জমিয়তুল উলামার কেন্দ্রীয় অফিস খিলগাঁও থেকে পাঠানো এক বিবৃতিতে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *